শব্দছন্দ #২ অভিমানী বিহঙ্গম
By Kanika Mahato ভেবেছিলে কোনো একদিন বদলাবে ইতিহাস? বন্দী হয়ে ঘরের মধ্যে কাটাবে দিনরাত? হটাৎ যদি মন্ত্রবলে হাতটা খালি করে, বেঁধে দিতাম তোমায় কোনো, শূন্য ঘরের কোণে ! বুঝতে তুমি বদ্ধ খাঁচায় কষ্ট কেমন লাগে, অর্ধমৃত হয়েও কেমন বাঁচার ইচ্ছে জাগে! বদ্ধ দেশের সুপ্ত আলোয় ক্ষান্ত নীরবতা ইচ্ছে জোগায় ফিরে পাওয়ার, হারানো স্বাধীনতা। বুঝতে শেখো আমিও চাই সুখের অধিকার, ইচ্ছেটুকু তোমায় দিলাম "বাঁচার অঙ্গীকার"।